সোনাগাজীতে দুই যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে নাশকতার মামলায় যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন এজাহারুল হক (৩০) ও আবদুস সাত্তার (৩৫)। গত বৃহস্পতিবার রাতে পৌর সদর ও মধ্যম চর চান্দিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবদুস সাত্তার উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও এজাহারুল পৌর সদরের তুলাতলী ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।