সোনার দোকানের সিন্দুক নিয়ে গেল ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গত শুক্রবার রাতে ট্রাকে করে একটি সোনার দোকানের সিন্দুকসহ দোকানের মালামাল ও টাকাপয়সা নিয়ে যায় ডাকাতেরা। বাঘা থানা থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে পৌরমোড়ের গৌরকাঞ্চন জুয়েলার্স নামের ওই দোকানের মালিক প্রদীপ কুমার।
প্রদীপ কুমার জানান, ডাকাতেরা দোকানের ছয়টি তালা কেটে ভেতরে ঢুকে ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩৫ ভরি সোনা, ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪০০ ভরি চান্দি এবং নগদ দেড় লাখ টাকাসহ সিন্দুকটি নিয়ে গেছে।