সোনার বারসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকা থেকে গতকাল শনিবার তিনটি সোনার বারসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁরা হলেন মো. হোসেন আহমদ ও রুবিনা বেগম। বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা সোনার বারের ওজন ৬৯৪ গ্রাম। তাঁদের বাড়ি মিয়ানমারের মংডু শহরের আলীখালী গ্রামে। ৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে চোরাইপথে সোনার বার পাচারের ঘটনা ঘটছে। দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।