সোনার বারসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সকালে দুটি সোনার বারসহ ইসমাইল হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বারগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ইসমাইল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি থেকে তাঁকে আটক করা হয়। পাসপোর্টে দেখা গেছে, ইসমাইল নিয়মিত মালয়েশিয়া যাতায়াত করতেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।