সোনার বারসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় ১২টি সোনার বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত আটটার দিকে তাঁদের সাতক্ষীরার সদর উপজেলার বৈকারি ইউপির শিকড়ি এলাকা থেকে আটক করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, আটক ব্যক্তিরা হলেন আতাউর রহমান (৪৫) ও প্রদীপ কুমার মণ্ডল (৪২)। আতাউর সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রদীপ কুমার বৈকারি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল শনিবার বেলা দুইটার দিকে বৈকারি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল মান্নান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।