সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা ছয়টি সোনার বারের ওজন ৬৯৬ গ্রাম। দাম ৩৪ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ বৃহস্পতিবার সকালে সোনার বারগুলো জব্দ করা হয়। বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে।

আটক হওয়া ব্যক্তির নাম মুহাম্মদ ইদ্রিস (৩৯)। তাঁর বাড়ি চট্টগ্রামে। তিনি ওমান থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকায় আসেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।