সোনার বারসহ দুই যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার সকালে ৪০০ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুই যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
আটক যাত্রীরা হলেন শরীয়তপুরের মোসাম্মত চান বানু (৪০) ও মোহাম্মদ সিরাজ মাতবর (৫০)।
মালয়েশিয়া থেকে রিজেন্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজের যাত্রী চান বানু ও সিরাজ মাতবর বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁদের আটক করেন। ওই দুই যাত্রীর শরীর তল্লাশি করে ২০০ গ্রাম করে সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে আমদানিনিষিদ্ধ ৭৫টি সিগারেটের কার্টন উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।