সোনার বারসহ যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার এক যাত্রীর দেহ তল্লাশি করে আটটি সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে যাত্রী মোহাম্মদ মোরশেদকে।
গতকাল সকাল নয়টায় ওমানের রাজধানী মাসকট থেকে ইউএস বাংলার একটি উড়োজাহাজে করে মোরশেদ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোরশেদ মাসকটে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হবে।