সোনার বারসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দুইটায় উপজেলার গুলিস্তান ফিলিং স্টেশনের সামনে একটি বাসে তল্লাশি করে সোনার বারসহ জাবেদ আহম্মদকে আটক করা হয়। সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দীন সিকদার বলেন, জাবেদের জুতার ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।