সোনারগাঁয়ে চালের আড়তে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নৈশপ্রহরীদের বেঁধে ৩২০ বস্তা চাল লুট করেছে ডাকাতেরা। মীরেরটেক বাজারে গত সোমবার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন ব্যবসায়ী জানান, সোমবার ভোররাতে ২০-২৫ জন ডাকাত মীরেরটেক বাজারে ঢোকে। এরপর বাজারের নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে তাঁদের পিটিয়ে আহত করে। ডাকাতেরা ওই বাজারের নিয়ন রাইস এজেন্সি নামের একটি চালের দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে দুই ঘণ্টা ধরে দোকান থেকে ৩২০ বস্তা চাল লুট করে সেগুলো ট্রাকে করে নিয়ে যায়।
নিয়ন রাইস এজেন্সির মালিক হারুন অর রশিদ বলেন, আঞ্চলিক মহাসড়কের পাশের এ বাজারে সব সময় পুলিশ পাহারা থাকে। তার পরও বাজারে ঢুকে এত বড় ঘটনা কীভাবে ঘটল সেটাই চিন্তার বিষয়।