সোনারগাঁয়ে ঠিকাদার খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইমানেরকান্দি গ্রামের আফাজ উদ্দিন (৪৫) নামের এক ঠিকাদারকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকালে সোনাখালী এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ইমানেরকান্দি গ্রামের আবদুল মান্নানের ছেলে আফাজ উদ্দিন গত শুক্রবার রাতে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে রাতে আর বাসায় ফেরেননি।
গতকাল সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের ঢালুতে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর লাশ শনাক্ত করেন।