সোনারগাঁয়ে তিনজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁঠালিয়াপাড়া গ্রামে গতকাল সোমবার মাদক ব্যবসায়ীরা একত্র হয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছেন। এ সময় ওই পরিবারের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, কাঁঠালিয়াপাড়া গ্রামের সফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। একই গ্রামের আমজাদ হোসেন ও এলাকার কয়েকজন তাঁদের এ ব্যবসায় বাধা দেন। ক্ষিপ্ত হয়ে সফিকুল ও রফিকুলের সমর্থক কয়েকজন মাদক ব্যবসায়ী একত্র হয়ে দুপুরে আমজাদ, তাঁর ছেলে মনির ও আমজাদের মা শামসুন্নাহার বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। মাদক ব্যবসায়ীরা এ সময় তাঁদের বাড়িঘরে ভাঙচুর চালান। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ঘটনায় জড়িত নন বলেদাবি করেন।