সোনারগাঁয়ে দুজনকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামে গতকাল সোমবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতভাইয়াপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে পাশের উলুকান্দি গ্রামের শাহাদাত হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে শাহাদাত হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে প্রথমে রাশিদার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে রাশিদার মেয়ে রেশমা আক্তার ও ছেলে রানা মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।