সোনারগাঁয়ে বালু-সন্ত্রাসীদের হামলায় পাঁচ কৃষক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরায় মেঘনার তীর থেকে ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় পাঁচ কৃষককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
কৃষকেরা অভিযোগ করেন, চান মিয়া ও আবুল বাশার নামের দুই ব্যক্তি মেঘনা নদীর বালুমহাল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। স্থানীয় বালু-সন্ত্রাসীদের একটি দল তাঁদের সহযোগিতা করছে। গতকাল সকালে দড়িগাঁও গ্রামের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় বাধা দিলে সন্ত্রাসীরা গ্রামের কৃষকদের ওপর হামলা চালায়। এতে রমজান মিয়া, আলাউদ্দিন, নোমান মিয়া, জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজন আহত হন।
ইজারাদার চান মিয়া ও আবুল বাশার দাবি করেন, তাঁরা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন।