সোনারগাঁয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল সোমবার রুহুল জামিল (৩৪) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাঁচপুর ইউনিয়নের সুখেরটেক গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, রুহুল জামিল গত রোববার রাতে শ্বশুরবাড়ি কাঁচপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল সকালে উপজেলার মদনপুর-জয়দেবপুর সড়কের বরিবাড়ি এলাকায় তাঁর লাশ দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে রাতেই খুন করে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রুহুল জামিল কীভাবে খুন হয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।