সোনারগাঁয়ে 'ডাকাত সর্দার' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা ‘ডাকাত দলের সদস্য’ ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় ‘ডাকাত সর্দার’ সামু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সামু মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে। শুধু নারায়ণগঞ্জেই আছে ৩৭টি মামলা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামের সামু মিয়া সোনারগাঁর মানুষের কাছে আতঙ্কিত নাম। তাঁর বিরুদ্ধে ডাকাতির সময় নারী নির্যাতনেরও অভিযোগ আছে। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।
সামু গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন গ্রামে তাঁর ফাঁসির দাবিতে মিছিল হয়েছে। মিষ্টি বিতরণ করেছেন অনেকে।