সোনারগাঁয়ে অপহৃত ব্যক্তি উদ্ধার, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনোয়ার হোসেন বন্দর উপজেলার কুড়িপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
র্যা ব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন বলেন, আনোয়ারকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নেন অপহরণকারী চক্রের সদস্যরা। আলীম গকুলদাসের বাগ এলাকায় একটি বাড়িতে আনোয়ারকে আটকে রাখা হয়। পরে তাঁর মুঠোফোন থেকে স্ত্রী রুনা বেগমের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। রুনা র্যা ব-১১-এর কার্যালয়ে গিয়ে এ ঘটনা জানান। গতকাল র্যা ব-১১-এর একটি দল কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের দুই নারী সদস্য ও আবদুল আলীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।