সোনারগাঁয়ে এক ব্যক্তিকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের বাড়ির তত্ত্বাবধায়ককে গত বৃহস্পতিবার মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অপহৃত ওই ব্যক্তির নাম মফিজ সরকার। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাতপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মরহুম আবু বক্কর সিদ্দিকের বাড়ির তত্ত্বাবধায়ক। গতকাল থানায় ওই লিখিত অভিযোগ দেন মফিজের ছেলে রাসেল মিয়া।
সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ বলেন, মফিজকে উদ্ধারে ভিযান শুরু করেছে পুলিশ।