সোনারগাঁয়ে এক ব্যক্তিকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাইদারগাঁও গ্রামে গত বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাইদারগাঁও গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের সঙ্গে ইলিয়াসদী গ্রামের ইকবাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এই পরিপ্রেক্ষিতে ইকবালের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে জসিমের ওপর হামলা চালায়। তা ছড়া এ সময় তাঁর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জসিমের ছেলে উপজেলা ছাত্রলীগের নেতা বিল্লাল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।