সোনারগাঁয়ে একই পরিবারের ৩ জনকে পেটাল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চান্দেরপাড়ায় গতকাল শনিবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চান্দেরপাড়া গ্রামের আব্বাস আলীর সঙ্গে হাবিবুর রহমানের জমি নিয়ে গতকাল বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে আব্বাসের নেতৃত্বে ১০-১২ জন রামদা, লাঠি, রড নিয়ে হামলা চালিয়ে হাবিবুর রহমান, তাঁর মা পেয়ারা বেগম ও স্ত্রী রেশমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। আহত তিনজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্বাস আলী বলেন, ঘটনাটি ঘটেছে সত্য। তবে তিনি এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।