সোনারগাঁয়ে গৃহবধূকে পিটিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি গ্রামে গতকাল রোববার জোহরা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে শ্বশুরবাড়ির লোকজন আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জোহরা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জোহরা বেগম উপজেলার সনমান্দী গ্রামের মৃত হাবিবুল্লা মিয়ার মেয়ে। তাঁর স্বামী হলেন নয়ামাটি গ্রামের নুর হোসেন।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জোহরা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। তাঁর সংসারে তিন মেয়ে ও এক ছেলে আছে। গতকাল তাঁকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে চাপ দেন স্বামী। এতে রাজি না হওয়ায় তাঁর স্বামী নুর হোসেন, দেবর আওলাদ হোসেন ও শাশুড়ি তাঁকে (জোহরা) পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।