সোনারগাঁয়ে নয় দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক ব্যবসায়ী নয় দিন ধরে নিখোঁজ। পুলিশও তাঁর কোনো খোঁজ দিতে পারছে না।
নিখোঁজ ব্যবসায়ী মোক্তার হোসেন মোগরাপাড়া চৌরাস্তা কাঁচা বাজারের ব্যবসায়ী। তিনি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোক্তার হোসেনের বড় ভাই ইমান আলী ২১ জুলাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভাই ইমান আলী বলেন, মোক্তার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচা বাজারের পোলট্রি মুরগির ব্যবসা করতেন। তিনি ১৬ জুলাই বাড়ি থেকে বাজারের দিকে রওনা দেন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যাচ্ছে না।
মরিয়ম বেগম বলেন, ‘পুলিশ আমার স্বামীর কোনো সন্ধান দিতে পারছে না। তাঁর কোনো শত্রু ছিল না।’
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীকে খুঁজে বের করার জন্য দেশের বিভিন্ন এলাকার থানা-পুলিশকে জানানো হয়েছে।