সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে। গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও আহত ব্যবসায়ীর আত্মীয়স্বজন সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে গতকাল সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ রাইজদিয়া গ্রামের আদিল মিয়া, রমজান মিয়া ও আবদুল্লাহ মিয়ার নেতৃত্বে ৮-১০ জন ক্ষুদ্র ব্যবসায়ী নবী হোসেনকে (৩২) পিটিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত নবী হোসেনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আল-আমিন মিয়া বাদী হয়ে আদিল মিয়া, রমজান মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।