সোনালী ব্যাংকের নির্বাচন কর্মকর্তাদের জন্য নির্দেশনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সোনালী ব্যাংকের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, নির্বাচনে অনিয়ম বিষয়ে গঠিত তদন্ত কমিটির সামনে কী বলতে হবে, তা বৈঠকে শিখিয়ে দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে যোগাযোগ করা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে কর্মকর্তাদের ডেকে এনে ধন্যবাদ দেওয়া হয়েছে।