সোনালী ব্যাংকের সাবেক ভান্ডার রক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক একজন ভান্ডার রক্ষককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার খুলনার দৌলতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সোহেল হোসেন জোয়ার্দার। তিনি দৌলতপুর করপোরেট শাখার সাবেক ভান্ডার রক্ষক (বর্তমানে চাকরিচ্যুত)।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংক দৌলতপুর করপোরেট শাখায় ঋণের বিপরীতে থাকা পাটের মধ্যে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা দামের পাট অন্যদের সহযোগিতায় আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে সোহেলের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন তাঁকে গ্রেপ্তার করেন।