প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার সকালে চার কেজি ৪৬৭ গ্রাম সোনাসহ রিয়াজুল হক (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আর দুপুরে দুটি ব্যাগ থেকে ৮৭ কার্টন অবৈধ সিগারেট ও ৩৯৮ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুরে ঢাকায় আসা সৌদি এয়ারলাইনসের যাত্রী রিয়াজুলকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ ও পকেট থেকে চার কেজি ৪৬৭ গ্রাম সোনার ৩৮টি বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক