সোনাসহ কেবিন ক্রু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ কুয়েত এয়ারওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় জানানো হয়, আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আটক হওয়া কুয়েত এয়ারওয়েজের কেবিন ক্রুর নাম আসলাম ওমর বেলিম (৪৫)। তাঁর কাছ থেকে ৫৪৮ গ্রাম সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এর দাম প্রায় ২৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, কুয়েত থেকে আসা ফ্লাইট কেইউ ২৮৩ আজ ভোর সাড়ে পাঁচটায় ঢাকায় অবতরণ করে। বিমানটির ক্রু বেলিম তাঁর শরীরে সোনাগুলো লুকিয়ে এনেছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।