সোনাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল শনিবার সকালে পাঁচ কেজি সোনা ও দেড় হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাহুল (২৮), নোটন (২১) ও ইউসুফ (৪৮)। তাঁদের মধ্যে রাহুল ও নোটনের কাছ থেকে সোনা এবং ইউসুফের কাছ থেকে ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সকাল আটটার দিকে চট্টগ্রামের তূর্ণা নিশীথা ট্রেনে করে ওই তিনজন ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেন থেকে নামার পরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। রাহুল ও নোটন প্যান্টের ভেতর সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। রাহুলের কাছে ১৯টি ও নোটনের কাছ থেকে ৩২টি বার উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক|