সোনাসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ তোলা ওজনের তিনটি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে সাতক্ষীরা শহরের সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কামুড়া গ্রামের সুমন হোসেন (২৮), সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের মারুফ হোসেন (৩০) ও একই গ্রামের আবদুর রউফ (৩০)। সদর থানার ওসি গোলাম রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।