সোনাসহ দুই ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার রাবারবাগান এলাকায় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম সোনাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশের দাবি, মিয়ানমার থেকে আনা চোরাই সোনা টেকনাফ থেকে সংগ্রহ করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন প্রথম আলোকে জানান, আটক দুই ব্যক্তি চট্টগ্রাম থেকে ভাড়া করা একটি মাইক্রোবাস নিয়ে গত মঙ্গলবার টেকনাফে যান। সেখান থেকে চোরাই সোনা সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের সময় গতকাল পুলিশ রামুর রাবারবাগান এলাকায় তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।