সোনাসহ ধরা পড়লেন বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকাল সোয়া আটটার দিকে ৬০০ গ্রাম সোনাসহ বাবা-ছেলেকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁদের দাবি, জব্দ করা সোনার মূল্য ৩০ লাখ টাকা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন বাবা মো. বিল্লাল (৭০) ও ছেলে মো. শাহ আলম (২৬)।

সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তারের ভাষ্য, বিমানবন্দরের ক্যানোপি টু থেকে বাবা ও ছেলেকে আটক করা হয়। সোনার বারের সংখ্যা ছয়টি। বাবা ও ছেলে কৌশলে পোশাকের মধ্যে সেগুলো লুকিয়ে রেখে ছিলেন। ধারণা করা হচ্ছে, সৌদি আরব থেকে আসা কোনো যাত্রীর কাছ থেকে তাঁরা সোনার বারগুলো নেন। এভাবে সোনা নিয়ে বিভিন্ন জায়গায় পাচারের সঙ্গে তাঁরা জড়িত। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।