সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার দুপুরে ৯৩৩ গ্রাম সোনাসহ ওমর ফারুক (২৮) নামের সৌদিফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
শুল্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, শনিবার বেলা একটার দিকে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন ওমর ফারুক। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হওয়ায় শুল্ক বিভাগের সদস্যরা তাঁকে তল্লাশি করেন। তাঁর সঙ্গে থাকা লাগেজের ভেতরে একটি ট্যাং-এর বোতলে সোনার ছোট ছোট আটটি বার পাওয়া যায়; যার ওজন ৯৩৩ গ্রাম। ওমর ফারুকের গ্রামের বাড়ি ফেনীতে।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) মো. রিয়াদুল ইসলাম বলেন, উদ্ধার হয় সোনার দাম ৫০ লাখ টাকা।