সোনাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্তে ১ কেজি ৫৬৫ গ্রাম সোনাসহ আশানুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির ২৬ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে বেনাপোল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই থানায় বিজিবির পক্ষ থেকে চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার আশানুর যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের নুর ইসলাম মণ্ডলের ছেলে। ২৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, পাচারের জন্য ওই সোনা ভারতের দিকে নেওয়া হচ্ছিল।