সোয়া চার কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে এক যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ লাখ ৬২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ। গত বৃহস্পতিবার ওই অভিযান পরিচালনা করা হয়। এ জালের দাম সোয়া ৪ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত মেঘনা মোহনায় অভিযান চালানো হয়। এ সময় এমভি টিপু-৪ লঞ্চে তল্লাশি চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কারেন্ট জালের কোনো দাবিদার পাওয়া যায়নি। গতকাল শুক্রবার চাঁদপুর শহরের ইচলী এলাকায় অবস্থিত কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কার্যালয়ে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মো. নুরুজ্জামান জানান, কারেন্ট জালের আনুমানিক মূল্য ৪ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।