সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক মুজিবুর বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বুধবার এ সম্পর্কে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুজিবুর রহমানের বিরুদ্ধে এমআরআই মেশিন কেনায় সরকারি ক্রয় বিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। সে কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ থেকেই এই আদেশ কার্যকর হয়েছে।
নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া।