স্কুল থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি স্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চরমরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালামের ভাষ্য, তথ্য পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাত ১১টার দিকে ওই বিদ্যালয়ে থেকে এসব ককটেল ও পেট্রলবো উদ্ধার করেন।
পুলিশের ভাষ্য, বিদ্যালয়ের একটি পুরোনো ভবনের পেছনে পরিত্যক্ত দুটি শৌচাগারের মাঝে দুটি ব্যাগে ৩৬টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন মিয়া বলেন, ‘কারা কোন উদ্দেশ্যে ককটেল ও পেট্রলবোমাগুলো বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের পেছনে রেখে গেছে, তা জানি না। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্বিগ্ন।’