স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে তার সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আলতাদীঘি এলাকায় ওই ঘটনা ঘটে। আহত ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রের বাবা জানান, তাঁর ছেলে আরাফাত হোসেন (১০) ধামইরহাট কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সকালে সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথে আলতাদীঘি এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে আরাফাত বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে সাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, অপরাধীদের আটকের জন্য তৎপরতা চলছে।