স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর মডেল থানার পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁ থেকে অপহৃত তারিকুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রকে রাজশাহীর মোহনপুর থেকে উদ্ধার করেছে। থানার এসআই আফজাল হোসেন জানান, বুধবার সকালে নওগাঁ শহরের শাহীপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম স্কুলে যাচ্ছিল। এ সময় একদল দুষ্কৃতকারী তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সন্ধ্যায় মুঠোফোনে তারিকুলের বাবার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাতেই শহীদুল থানায় জিডি করেন। বৃহস্পতিবার বিকেলে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ফারুক ইসলাম শেখ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মোহনপুরের কেশরহাটের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তারিকুলকে উদ্ধার করা হয়।