স্কুলছাত্র ও ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও রেলস্টেশন কলোনি ও একটি আবাসিক হোটেল থেকে এক স্কুলশিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন জুবায়ের আলম (১৪) ও আশরাফ উদ্দিন (৩০)। গতকাল তাঁদের লাশ উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, জুবায়ের স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। তেজগাঁও রেলস্টেশন কলোনির একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে সে থাকত। গতকাল দুপুরে তাদের বাসার তৃতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ফার্মগেটের হোটেল গিভেন্সি নামে একটি আবাসিক হোটেলের ১২ তলা থেকে আশরাফ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরের কালীগঞ্জে তাঁর বাড়ি। পোশাক ব্যবসার কাজে প্রায়ই তিনি ঢাকায় এসে এই হোটেলে থাকতেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জুবায়ের মানসিকভাবে অসুস্থ ছিল।