স্কুলছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী আজমপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মো. সাগর মিয়া নামের এক স্কুলছাত্রকে আটক করে আজমপুর ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাগরের বাবা একজন রিকশাচালক। বাড়ি বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামে। সাগর (১২) স্থানীয় একটি পলিটেকনিক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।