স্কুলছাত্র হত্যার ঘটনায় তিনজন কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে দুপক্ষের সংঘর্ষে স্কুলছাত্র কামরুল হোসেন ওরফে রকির মৃত্যুর ঘটনায় সোনাগাজী থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্কুলছাত্র কামরুল হোসেন নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার তার বাবা নুর নবী ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেন। ঘটনার রাতেই পুলিশ উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম ওরফে সাদা ইব্রাহিম এবং যুবলীগের কর্মী সাইফ উদ্দিন ওরফে রুবেল ও শরিয়ত উল্যা ওরফে রাসেলকে গ্রেপ্তার করে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে সোনাগাজীর সুলাখালী বাজারে দুপক্ষের সংঘর্ষে স্কুলছাত্র কামরুল হোসেন নিহত হয়।