স্কুলছাত্রকে অপহরণ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের কাটাখাল এলাকায় বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃতের নাম মৃদুল মিস্ত্রি (১২)। সে খেজুরবাড়িয়া গ্রামের পরিতোষ মিস্ত্রির ছেলে এবং স্থানীয় তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও অপহৃতের পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, পরিতোষ মিস্ত্রির সঙ্গে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুরিয়াখালী গ্রামের মো. ইসমাইলের পূর্বশত্রুতা আছে। গত মঙ্গলবার গভীর রাতে ইসমাইলের নেতৃত্বে সাত-আটজন লোক পরিতোষের ঘরে ঢোকেন। তাঁরা মৃদুলকে ঘুম থেকে তুলে অপহরণ করে ট্রলারে শরণখোলার দিকে নিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই পরিতোষ থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ গতকাল দুপুরে ঘটনায় জড়িত সন্দেহে ইসমাইলের দুই আত্মীয় খেজুরবাড়িয়া গ্রামের বাবুল মিয়া ও হাজেরা বেগমকে আটক করে।