স্কুলছাত্রকে দপ্তরির মারধর, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরি এক ছাত্রকে মারধর করার প্রতিবাদে গতকাল রোববার স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষসহ সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়।
আহত রবীন রানা ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রবীন বলে, গত বৃহস্পতিবার স্কুল ছুটির আগে মনির তাকে গ্রন্থাগারে ডেকে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে চড়-থাপ্পর মারেন। এতে সে মেঝের ওপর পড়ে গেলে মনির শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন।
এ ব্যাপারে মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।