স্কুলছাত্রদের মধ্যে মারামারি আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের মধ্যে মারামারিতে এক জেএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর অবস্থায় দুই শিক্ষার্থীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত দুই শিক্ষার্থী হলো ঘিওর উপজেলার উত্তর তরা গ্রামের হৃদয় হোসেন (১৪)। সে তরা জনতা উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে। অপর শিক্ষার্থী মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শুষ্ময় সূত্রধর (১৫)। বাড়ি সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামে।