স্কুলছাত্রী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের নিলটুলী মহল্লায় গতকাল সোমবার আশা (১২) নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী সন্দেহে এক বৃদ্ধাকে আটক করে এলাকাবাসী। আশা ফরিদপুরের কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের গরিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন জানান, মেয়ের বাবা শামসুর রহমান এসে আশাকে শনাক্ত করেন। শামসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।