প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলায় অপহরণের একমাস পর গতকাল সোমবার সকালে এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর উপজেলার মধুপুর বাজার থেকে একই এলাকার আব্দুল কুদ্দুসের নির্দেশে ৩-৪ জন যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিতে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কচুয়া থানার এসআই এনামুল হক সরকার বলেন, ওই স্কুলছাত্রীকে মধুপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শিগগিরই অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।