স্কুলছাত্রী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রীকে (১৪) গত মঙ্গলবার সকালে নোয়াখালীর হাতিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেয়েটিকে অপহরণের অভিযোগে আল আমিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ জুন সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার কুমিরমারা গ্রামের আল আমিন তাঁর দুই বন্ধুর সহযোগিতায় মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।