স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) তিন দিন পর গতকাল শনিবার যশোরের কেশবপুর থেকে উদ্ধার করেছে পুিলশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার মেয়েটি তার চাচার বাড়িতে যাচ্ছিল। পথে পিরোজপুর শহরের আজীম সরদারের নেতৃত্বে কয়েকজন যুবক তাকে জোর করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বুধবার ওই মেয়ের সৌদিপ্রবাসী বাবার মুঠোফোনে তারা ২০ লাখ টাকা মুক্তিপণ চায়। বুধবার রাতে মেয়ের মা আজীমকে প্রধান আসামি করে একটি মামলা করেন। পরে গতকাল কেশবপুরের কলেজ মোড় থেকে ওই মেয়েকে উদ্ধার ও আজীমকে গ্রেপ্তার করে কাউখালী থানার পুলিশ। থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।