স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ২০ দিন পর বগুড়ার ধুনট উপজেলার সেই স্কুলছাত্রীকে গত শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় করা মামলার আসামি আফিজার রহমানকে (২২) শেরপুর-ধুনট মোড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার নিমগাছি গ্রামে। তিনি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ১২ ডিসেম্বর অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ধুনট থানায় আফিজারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।