স্কুলছাত্রী ও মাকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উলুকান্দি এলাকায় গতকাল মঙ্গলবার এক স্কুলছাত্রী ও তার মাকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন মামলতপুর গ্রামের সুমন মিয়া (২৪)। ছাত্রীটি ও তার পরিবার এ প্রস্তাবে রাজি হয়নি। গতকাল সন্ধ্যায় ওই ছাত্রী ও তার মা উলুকান্দি গ্রামের পাশ দিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন। একপর্যায়ে সুমন মিয়া ও তাঁর সহযোগী বাদল হোসেন অটোরিকশা থামিয়ে ছাত্রীটিকে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন। মা ও মেয়ে চিৎকার শুরু করেন। এলাকাবাসী আসার আগেই সুমন ও বাদল মা ও মেয়েকে কিল-ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর ছাত্রীটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ সুমন মিয়াকে গ্রেপ্তার করে।